সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় ৮ জন গ্রেফতার, চালাই মদ উদ্ধার

Paris
Update : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও চোলাইমদ সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার বেলা সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার রাতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাগমারা থানার (ওসি) তদন্ত আফজাল হোসেনের নেতৃত্বে উপজেলা গনিপুর ইউনিয়নের মহব্বতপুর উপজাতি পাড়ায় অভিযান চালিয়ে ৬১০ লিটার চোলাইমদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মৃত বাহার ছেলে হরিপদ (৫৩), হরিপদর ছেলে শ্রীচন্দ্র (২৩), হরিপদর স্ত্রী শান্তি রানী (৪৮)।

এছাড়াও চোলাইমদ ক্রয়কালে পুঁঠিয়া উপজেলার সাতঘোষপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩৮) এবং সরগাছি গ্রামের মৃত হারাতুল্লাহর ছেলে আব্দুল জলিল (৫২)। অপরদিকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ দুর্গাপুর উপজেলার বড়ইল পশ্চিমপাড়া গ্রামের আনিসার আলীর ছেলে আল-আমিন ইসলাম (২২) তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে কাতিলা গ্রামের আব্বাস আলীর ছেলে আব্দুর রউফ (২৪) এবং নখপাড়া গ্রামের সাজদার মন্ডলের ছেলে সাগর (২০) কে ২০ গ্রাম গাঁজা সহ ভাগনদী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris