সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

বাগমারায় ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলেন এমপি এনামুল হক

Paris
Update : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় দীর্ঘদিন পর আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে চালু হলো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে বাগমারার শিকদারী “সালেহা ইমারত গালস একাডেমিতে শিক্ষার্থীদের ফুল দিয়ে ক্লাসে বরণ করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। পাঠদানের শুভ উদ্বোধন উপলক্ষে তিনি সকালে শিক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন। পরে তিনি শিকদারীতে অবস্থিত বেশ কয়েকটি স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।

এছাড়াও শিক্ষার্থীদের হাতে জন্মভূমির পক্ষ থেকে শিক্ষা উপকরণ তুলে দেন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রায় দেড় বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পাঠদান কাযক্রম পরিচালিত হবে। দীর্ঘ সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারনে সরকারী সিদ্ধান্ত মোতাবেক ধুয়েমুছে পরিস্কার রাখা হয়েছে প্রতিটি শ্রেণীকক্ষ। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, বাগমারায় এক সাথে ৪০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২২০টি, মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৮৫টি এবং কলেজ রয়েছে ২৫টি।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে এবং শরীরের তাপমাত্রা পরিমাপ করে শ্রেণীকক্ষে প্রবেশ করানো হচ্ছে শিক্ষার্থীদের। তবে করোনার কারনে এবার সকল শিক্ষার্থীর ক্লাস একবারে নেয়া হচ্ছে না। যে সকল শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষা বর্ষে এস.এস.সি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন কেবল তারাই ক্লাস করবেন। এতে অংশ নেবেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী। পাঠদান কার্যক্রমের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ইজি সোসাইটির চেয়ারম্যান মনিমুল হক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল-কলেজের প্রধানগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris