১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডিএনসিসি মেয়র আতিকুলের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ-মতবিনিময়

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ৫:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ডিএনসিসি মেয়র আতিকুলের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ-মতবিনিময়
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। গতকাল রোববার দুপুর ২টায় ডিএনসিসি‘র নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ঢাকা উত্তর সিটি ও রাজশাহী সিটির উন্নয়ন কার্যক্রম বিষয়ে মেয়রদ্বয় একে অপরকে অবহিত করেন। সভায় পারস্পারিক সম্পর্ক আরো দৃঢ়করণ, দুই সিটির কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রতিনিধি দল কর্তৃক সরেজমিন সিটি পরিদর্শন ও উন্নয়ন কার্যক্রম তরান্বিত্ব করতে উভয়পক্ষের সহযোগিতা প্রদানের ব্যাপারে আলোচনা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন