সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

নওগাঁয় নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ

Paris
Update : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে। তারা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) এবং তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শনিবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসে ওই স্বামী- স্ত্রী।

গতকাল রোববার বিকেলে নদীর পানিতে গোসল করতে নামলে তারা দুজনেই নিখোঁজ হোন। এরপর পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, নিখোঁজ গৃহবধূ মিনি আক্তার সোমা অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাদের পরিবার আমাদের জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris