সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

‘অভিভাবকদের জটলা সংক্রমণকে প্রভাবিত করতে পারে’

Paris
Update : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ৫৪৩ দিন পর আজ দেশের স্কুল-কলেজ খুলেছে। আর তাতে প্রাণ ফিরেছে শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝে। তবে স্কুলের সামনে অভিভাবকরা জটলা করেছেন। আর এই জটলা দেশের করোনা সংক্রমণের বর্তমানের নিম্নমুখিতাকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। তাই অভিভাবকদের দায়িত্বপূর্ণ আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংক্রমণের এই নিম্নমুখিতায় স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে।

সেখানে শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে। একে অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে যেন কোন অবস্থাতেই সংক্রমণের আগের চেহারা ফিরে না আসে, বলেন অধ্যাপক নাজমুল ইসলাম। প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের প্রকোপ কমে এসেছে। গত কয়েকদিন ধরে দৈনিকে শনাক্তের হার নেমে এসেছে ১০ শতাংশের নিচে। গত শনিবার শতাংশের হার নেমে এসেছে সাত এর ঘরে। কমে এসেছে মৃত্যুর সংখ্যাও। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এরপর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

দফায় দফায় বাড়িয়ে গত ৫ সেপ্টেম্বর সরকার জানায়, ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ ১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিকপর্যায় পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার এ সম্পর্কিত বেশকিছু নির্দেশনা দিয়েছেন। মাস্ক ছাড়া কেউ স্কুলে যেতে পারবে না, অ্যাসেম্বলি হবে না হওয়াসহ নানা ধরনের বিধিনিষেধের কথা বলা হয়েছে। শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন করারসহ মোট ১৯ দফা নির্দেশনা অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


আরোও অন্যান্য খবর
Paris