২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

ডিপ্লোমা ছাত্র-শিক্ষক পরিষদের চার দাবি মেনে নেয়ার আহ্বান

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ৮:০১ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
ডিপ্লোমা ছাত্র-শিক্ষক পরিষদের চার দাবি মেনে নেয়ার আহ্বান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ তাঁদের চার দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর হড়গ্রাম পূর্বপাড়ায় আইডিইবি ভবনে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়। দাবি না মানার কারণে বিভিন্ন কর্মসূচি শুরু করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চারদফা দাবি তুলে ধরেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।

তাঁদের দাবিগুলো হলো- ১. চলমান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে রূপান্তর করার উদ্যোগ বন্ধ করা এবং এই কোর্সকে আরও আধুনিকায়ন করা।
২. বিএনসিসি-২০২০ এর সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধন এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ঢাকা ইমরাত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন করে গেজেট প্রকাশ।
৩. ডিপ্লোমা প্রকৌশলীদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কৌটা ৫০ ভাগে উন্নীত করা, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে ১:৫ অনুপাতে পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা।

৪. দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা দূর করা, আধুনিক ল্যাব ও ওয়ার্কশপের সংকট দূর করা, শিক্ষকদের সম্মানী নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ ২৯টি ইমার্জিং টেকনোলজিতে বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব দাবি আদায়ে দীর্ঘদিন ধরেই সরকারের সঙ্গে দেনদরবার করা হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। তাই গত ৭ সেপ্টেম্বর থেকে তাঁরা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছেন। তাঁদের ইতিবাচক আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী সকল প্রকৌশল সংস্থায় এক ঘণ্টা কাজ করা হবে ১২ সেপ্টেম্বর। আগামী ১ নভেম্বর পর্যন্ত তাঁরা নানা কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের রাজশাহী জেলার সদস্য সচিব প্রকৌশলী মো. আয়াতুল্লাহ, আইইডিবির রাজশাহীর জেলার সভাপতি প্রকৌশলী আমিনুল হক, সাধারণ সম্পাদক হোসেন শাহীদ সোহরাওয়ার্দ্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন