সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী মহানগরীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহ মহানগরীতে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেপ্তার করে। এই যুবকের নাম বশির আহম্মেদ (২২)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামে তাঁর বাড়ি। তাঁর কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এগুলো সীমান্তপথে ভারত থেকে এসেছে। বশিরকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর লক্ষ্মীপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সেখানে নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, বশির অস্ত্র নিয়ে একটি বাসে চড়ে ঢাকা যাচ্ছিলেন। ওই বাসে তল্লাশি চালিয়েই তাঁকে অস্ত্রসহ ধরা হয়। তিনি জানান, ধারণা করা হচ্ছে বশির জঙ্গিদের ব্যবহারের জন্য এসব অস্ত্র নিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অবৈধ অস্ত্রের কারবার করে আসছিলেন। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris