২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিরাজগঞ্জে নারীর গলা কাটা লাশ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ৯:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
সিরাজগঞ্জে নারীর গলা কাটা লাশ
বিজ্ঞাপন

এফএনএস : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারজু খাতুন (৩৫) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নারজু ওই গ্রামের ইসমাইল সর্দারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, সকালে বৃ-আঙ্গারু গ্রামের রাস্তার পাশের একটি ক্ষেতে নারজুর গলা কাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন