সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দেশে এ পর্যন্ত প্রায় ৩ কোটি ৩৭ লাখ ডোজ টিকা প্রয়োগ

Paris
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দেশে এ পর্যন্ত তিন কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি চার লাখ ৩৭ হাজার ১১৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জন মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ আর নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৮ হাজার ৮১০ আর নারী ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৯ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছে এক কোটি ২২ লাখ চার হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে এক লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে এক কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। আর মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৬ লাখ ১৯ হাজার ৭৩১ জন। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ছয় লাখ ৬৫ হাজার ১০৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি এক লাখ ২৪ হাজার ৪৬৫ এবং পাসপোর্ট নম্বর দিয়ে পাঁচ লাখ ৪০ হাজার ৬৪৩ জন নিবন্ধন করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris