সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

করোনা শনাক্তের হার নেমেছে ৭ শতাংশে

Paris
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দেশে দৈনিক করোনা রোগী শনাক্তের হার নেমে এসেছে ৭ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩২৭ জনে। এছাড়া একই সময়ে করোনা রোগী শনাক্তে ১৮ হাজার ৬৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। এর আগে গত শুক্রবার দুই হাজার ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। তখন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৬৫ শতাংশে। সবশেষ গতকাল শনিবার যা ৭ শতাংশে এল। এছাড়া চলতি বছরের ২৯ মে একদিনে কম রোগী শনাক্তের খবর এসেছিল। তখন এক হাজার ৪৩ জন করোনা রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে এখন পর্যন্ত দেশে মোট ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris