সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

তানোরে সোয়া কোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বাজারের ব্যাগে প্রায় সোয়া কোটি টাকা মুল্যের হেরোইনসহ সোহেল উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এই অভিযান পরিচালনা করে। গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তানোরের দেবীপুর মোড়ের একটি ফার্মেসির সামনে থেকে তাকে হাতেনাতে আটক করেছে ্যাব। আটক মাদক ব্যবসায়ী সোহেল উদ্দিন রাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা মাড়িয়া গ্রামের সামসুল আলমের পুত্র। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশান স্পেশালাইজড কোম্পানি কমান্ডার (সিপিএসসি) মেজর নাজমুস সাকিব।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তানোরের দেবীপুর মোড়ের সিদ্দিক ফার্মেসির সামনে এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদকসহ অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় র‌্যাবের একটি টিম। আটক সোহেলের দেহ ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় বাজারের ব্যাগ থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। মেজর নাজমুস সাকিব বলেন, আটক সোহেলের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris