সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ প্রসাধনী কারখানায় র‌্যাবের অভিযান

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছেন র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় বিপুল পরিমান প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। ওই ঘটনার সাথে জড়িত কারখানার মালিকসহ দুইজন কর্মচারিকে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত উপকরণ গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গত বৃহস্পতিবার উপজেলার পালোপাড়া গ্রামের ওই কারখানায় অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, ওই কারখানায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কোম্পানির নাম এবং স্টিকারযুক্ত নকল কসমেটিকস তৈরি করা হচ্ছে। গোপন সংবাদে তারা সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। এতে কারাখানার মালিক মহিউদ্দিন কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানার কর্মচারি জাহাঙ্গীর শেখকে ২ হাজার ও সৈয়দ হাফিজুল আলীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris