সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় মাদকসহ বিভিন্ন মামলার ৯ জন গ্রেফতার

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মাদক এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ১০ গ্রাম গাঁজা সহ সামসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার মির্জাপুর গ্রামের লোকমান আলীর ছেলে। অপরদিকে গাঁজা সেবনকালে মাইনুল ইসলাম নামে এক মাদক সেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাইনুল সাঁকোয়া গ্রামের আলিমুদ্দীনের ছেলে। সেই সাথে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী সাইদুর রহমানকে রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সাইদুর রহমান চকমহব্বতপুর গ্রামের ইয়াচিন আলীর ছেলে।

অন্যদিকে আদালতের অন্য একটি মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মধুপুর গ্রামের সমসের আলীর ছেলে আলাল উদ্দীন, আনিছুর রহমান, আশরাফুল ইসলাম, মতলেবুর রহমান, একই গ্রামের কিয়ামত আলীর ছেলে মকলেছুর রহমান এবং সমতুল্লাহর ছেলে সমসের আলী। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৭ জন আসামীকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris