সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মুজিববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : মুজিব শতবর্ষে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. মেজবাহুল ইসলাম বলেন, করোনায় ভেঙে পড়া মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ও উন্নয়নে জাতীয়করণ প্রয়োজন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ হওয়ার পথে। এ সময় অর্থ সংকট, শিক্ষার্থী কমে যাওয়া, অভিভাবকদের শিক্ষা ব্যয় হ্রাস, ঝরে পড়ার হার বৃদ্ধিসহ নানা বিষয় তুলে ধরেন তিনি।

এ ছাড়া মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করেন বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি তালুকদার আবদুল মন্নাফ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এখন সময়ের দাবি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি মিরাজুল ইসলাম, বিভূতী রঞ্জন মৃধা, আজিজুল হকসহ বিভিন্ন জেলা, উপজেলার নেতারা।


আরোও অন্যান্য খবর
Paris