সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

শনাক্তের হার ৮ শতাংশে তিন মাসে সর্বনিম্ন মৃত্যু

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষায় দুই হাজার ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে শনাক্তের হার নেমে এসেছে ৮ দশমিক ৬৫ শতাংশে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা তিন মাস পর সর্বনিম্ন। এর আগে গত ০৯ জুন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৩২ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত দুই হাজার ৩২৫ জন নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ৮৭৮টি। এ পর্যন্ত মোট মোট নমুনা পরীক্ষা ৯২ লাখ ২ হাজার ৭৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন। মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ২০ এবং নারী ১৮ জন। এ সময়ের মধ্যে ঢাকায় ১৭, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ২, খুলনায় ৫, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে বিভাগে ২ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris