সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রামেক হাসপাতালে পাখি হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁ প্রতিনিধি : রাজশাহী মেডিকোল কলেজ (রামেক) হাসপাতালের সামনে ১৪টি গাছ কেটে নির্বিচারে পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের পরিবেশের ক্ষতি করে এমন উন্নয়ন মানা যায় না। এসব উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করলে সাধারণ মানুষ মেনে নিবে না। বক্তারা এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।

এসময় সংগঠনটির সভাপতি ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা বিন আলী পিন্টু, আব্দুস ছাত্তার মন্ডল, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, মনোয়ার হোসেন লিটন, শাকিরুল রাসেল, সহ- সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুুমার দেবনাথ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ প্রমুখ বক্তব্য রাখেন।


আরোও অন্যান্য খবর
Paris