সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

‘সংক্রমণ ফের বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরামর্শ হবে’

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দেশে আবারও করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, যেহেতু পরীক্ষার্থীরা সবাই অ্যাডাল্ট তাই আমরা অভিভাবকদের আসতে নিষেধ করেছিলাম, তারপর তারা এসেছেন। স্কুল খোলার পর যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ বেড়েছে আমাদের এখানেও সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমেরিকা আর আমাদের দেশ এক নয়।

করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে আমরাও সেই ধরনের পরামর্শ দেবো। ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অনুমতি আসেনি। ডব্লিউএইচও অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুদের করোনা আক্রান্তের হার কম। তিনি বলেন, এ মাসে দুই কোটি টিকা পাওয়া যাবে। গণটিকা কার্যক্রম চলমান প্রক্রিয়া। প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে। যেখানে যেখানে সম্ভব সেখানে ফাইজার টিকা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।


আরোও অন্যান্য খবর
Paris