সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

প্রথম থেকে অষ্টমে অনলাইনে ক্লাস নিতে নোটিশ

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : করোনা মহামারি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঠদান নিয়মিত অনলাইলে নেওয়া, অন্যথায় সপ্তাহে একদিন সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পাঠদানের অনুরোধ জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে রিট আবেদন করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। নোটিশে করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইলে নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রতিষ্ঠান যদি খুলতেই হয়, তাহলে সপ্তাহে একদিন সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পাঠদান এবং চলতি বছর থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করে গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করার অনুরোধ করা হয়েছে।

এছাড়াও নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে যদি কোনো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কিংবা কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন, তাহলে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং প্রাণহানির ঘটনা ঘটলে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াসহ ওই পরিবারের দায় সরকারকে বহন করার গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করতে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে ক্লাস নেওয়া হবে, তার গাইডলাইন প্রকাশ করে রুটিন তৈরির নির্দেশ দিয়েছে সরকার। কোভিড-১৯ অতিমারির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris