১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর রাস্তা থেকে সরানো হল ‘জিয়া’র নাম

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ৪:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর রাস্তা থেকে সরানো হল ‘জিয়া’র নাম
বিজ্ঞাপন

এফএনএস : যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোর সিটির রাস্তা থেকে সরানো হল সাবেক সামরিক শাসক, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম।এক ভার্চুয়াল আলোচনায় বাল্টিমোর সিটি কর্তৃপক্ষ জিয়ার নাম সরানোর সিদ্ধান্ত নেয়। আলোচনায় স্বৈরশাসক জিয়ার সব অপকর্মের প্রমাণ তুলে ধরেন বাংলাদেশি প্রতিনিধিরা।

যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশে জিয়ার নামে কোনও স্থাপনার নাম হতে পারে না বলে জানানো হয়। সভা চলাকালীন বাল্টিমোর সিটি কর্তৃপক্ষ দাবির সঙ্গে একমত হয়ে রাস্তার সাইন সরিয়ে ফেলে। এই সভায় অংশ নেন ড. প্রদীপ রঞ্জন কর, শামীম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, মোহাম্মদ এ আরাফাতসহ বিশিষ্টজনরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন