২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ৭:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা
বিজ্ঞাপন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাকে নির্যাতন করায় বাবা আলী হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ছেলে আরিফ হোসেন (২০)।- এফএনএস গত বুধবার রাতে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন রাতের খাবারের পর ছেলের সামনে তার মাকে মারধর করতে থাকে আলী।

এ সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। তার কথা না মানায় ক্ষিপ্ত হয়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে আহত করে আরিফ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আলী হোসেনের। এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ছেলে পলাতক আছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন