সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দেশে করোনা শনাক্তের হার নেমেছে ৯ শতাংশের নিচে

Paris
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

দেশে করোনা শনাক্তের হার ৯ শতাংশের নিচে নেমেছে। গত বুধবারের শনাক্তের হার ছিল ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। গতকাল বৃহস্পতিবার শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এদিকে, করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৮৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।- এফএনএস

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮০০টি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৪৯৫টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯১ লাখ ৭৫ হাজার ৯১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬২শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন। এদিকে ২৪ ঘণ্টায় মৃত ৫৮ জনের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ২৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ এবং বেসরকারি হাসপাতালে আটজনের মৃত্যু হয়।

মৃত ৫৮ জনের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব সাতজন, আশির্ধ্ব ছয়জন, নব্বই বছরের বেশি বয়সী একজন ও ১০০ বছরের বেশি বয়সী একজন মারা যান। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় পাঁচজন, সিলেটে আটজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris