সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নোয়াখালীতে জামায়াতের জেলা আমিরসহ গ্রেপ্তার ৩

Paris
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

নোয়াখালীতে নাশকতা সৃষ্টি ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতের জেলা আমির মাওলানা মো. আলাউদ্দিনসহ (৬০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন জেলা জামায়াতের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাছিমুল গনি ওরফে মহল চৌধুরী (৪৫) ও জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।- এফএনএস

গতকাল বুধবার সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গত মঙ্গলবার সকালে বেগমগঞ্জে ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ১১ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris