সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পাসপোর্ট অধিদপ্তরের ২ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

Paris
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

ঘুষগ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সংস্থার উপপরিচালক আবু বকর সিদ্দিক তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের জিজ্ঞাসাবাদের মুখে পড়া দুই কর্মকর্তা হলেন- চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ ও উপপরিচালক (ই-পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্প, উত্তরা) রাজ আহমেদ।- এফএনএস

অভিযোগে বলা হয়, পাসপোর্ট অফিসের বিভিন্ন কর্মকর্তারা ঘুষের বিনিময়ে পাসপোর্ট প্রদান ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া ঘুষের বিনিময়ে এর আগেও ভারতীয় নাগরিককে পাসপোর্ট প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই ঘটনায় একাধিক মামলাও হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris