সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার হচ্ছেনা চাঁদাবাজি মামলার আসামী?

Paris
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে দীর্ঘ সাতমাস ধরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বোয়ালিয়া মডেল থানাধীন সাগরপাড়া বটটলা এলাকার মুক্তিযোদ্ধা সন্তান ঠিকাদার জাবেদ আলীকে মারপিট ও চাঁদাবাজী মামলার পলাতক আসামী মাসুদ আলী পুলক। মামলার ১ ও ৩ নম্বর আসামীদের গ্রেফতার করলেও দুই নম্বর আসামী রাজপাড়া থানাধীন তেরোখাদিয়া নতুন বিলছিমলা এলাকার মৃত মনসুর এর ছেলে মাসুদ আলী ওরফে পুলক গ্রেপ্তার হয়নি। ফলে আসামীদের অব্যহত হুমকি ধামকিতে অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদি মুক্তিযোদ্ধা সন্তান জাবেদ আলী। এ বিষয়ে জাবেদ আলী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ঠিকাদার জাবেদ আলী বলেন, জাবেদ আলী গত ১৩ ফেব্রুয়ারি তার নিজ পেশা মাটি কাটার কাজে রাজপাড়া থানাধীন মহিলা কমপ্লেক্স এর বিপরীতে নবনির্মিত বিল্ডিং “স্টেট ভিউ কাউনন্ডেশনের” প্রেজেক্ট স্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা শুরু করলে ঐদিন সকাল ৮টার দিকে কাজ শুরু করলে ১। জাহিদ (৪০) পিতা: ভুলু,সাং: নতুন বিলছিমলা ২। পুলক (৩৮) পিতা: মৃত মনসুর, সাং: তেরোখাদিয়া নতুন বিলছিমলা,৩। মো: আল ইমরান(২৭), পিতা: ওয়াদুদ, সাং: বহরমপুর, সর্ব থানা : রাজপাড়াসহ আরো ৮/১০জন মিলে তার ব্যবসার সাইটে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এসময় তারা স্কেভেটর মেশিনের ড্রাইভার জামিরুল ইসলাম ও ফারুক হোসেনকে মারধোর করে মেশিন বন্ধ করে দেয়। তখন আমি তেরখাদিয়া কামারুজ্জামান মসজিদে এশার নামাজ পড়ছিলাম। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের গেটের সামনে আমাকে থামিয়ে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে মসজিদের সামনেই দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে এলোপাতারি মারধর করে। এ বিষয়ে ১৩ ফেব্রুয়ারী ২০২১ রাতে রাজপাড়া থানায় মামলা করি যার নম্বর ১৭/৬৬।

মামলার পেক্ষীতে এক ও তিন নম্বর আসামীকে রাজপারা থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করলেও মামলার প্রায় সাড়ে ছয়মাস পেরিয়ে গেলেও দুই নম্বর আসামী পুলক (৩৮) পিতা: মৃত মনসুর, সাং: তেরোখাদিয়া নতুন বিলছিমলাকে এখনো আটক করতে পারেনি রাজপাড়া থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: রাজিউল রহমান। বিগত সাড়ে ছয়মাসে প্রায় শতবার এসআই মো: রাজিউল রহমানকে মোবাইল ফোন ও তার সাথে যোগাযোগ করেও আসামী গ্রেফতার করেননি তিনি। এমনকি আসামী পুলক প্রকাশে ঘুড়ে বেরালেও রাজপাড়া থানার এসআই মো: রাজিউল রহমান তাকে খুজে পাওয়া যায়না বলে হয়রানি করতে থাকে।

এই মামলার দুই নম্বর আসামী গ্রেফতার না হওয়া ও গ্রেফতার হওয়া আসামীরা জামিনে বেরিয়ে এসে তারা আবারো বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও প্রান নাশের হুমকি দিচ্ছে। মামলার দুই নম্বর আসামীকে গ্রেফতার ও অন্যদের দ্বারা হুমকির বিষয়টি তদন্ত করে আইনানুগত ব্যাবস্থা গ্রহনে সুদৃষ্টি কামনা করেছেন তিনি। এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম মামলার দুই নম্বর আসামী মাসুদ আলী পুলককে দ্রুতসময়ে গ্রেফতার ও অন্যদের দ্বারা হুমকির বিষয়টি তদন্ত করে আইনানুগত ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান।


আরোও অন্যান্য খবর
Paris