সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

টিকার জন্য নিবন্ধনকারীর সংখ্যা ৪ কোটি ছুঁই ছুঁই

Paris
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণেচ্ছু নিবন্ধনকারীর সংখ্যা ৪ কোটি ছুঁই ছুঁই করছে। গত মঙ্গলবার পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৩ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৫৩৮ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৩১ হাজার ৭০৩ জনসহ মোট ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধনকারীদের মধ্যে গত মঙ্গলবার পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ জন।

তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন। দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলার ৫০০ শয্যার জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকাদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। শুরুর দিকে দেশে কেবল কোভিশিল্ডের টিকা দেওয়া হলেও পরবর্তীতে আরও তিন ধরনের যথা- ফাইজার, মর্ডানা ও সিনোফার্মসহ মোট চার ধরনের টিকা দেওয়া হয়।- এফএনএস

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে গত, ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে চার ধরনের টিকার মধ্যে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক কোভিশিল্ডের ১ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ১৮৯ ডোজ টিকা দেওয়া হয়। তাদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৫ লাখ ৮৮ হাজার ২৬ জনকে আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৩ লাখ ৬৫ হাজার ১৬৩ জন। আর সবচেয়ে কম সংখ্যক টিকা দেওয়া হয়েছে ফাইজারের। এই টিকা দেশে মাত্র ১ লাখ ৮৫১ জনকে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজের ৫৬ হাজার ২৩৩ জন ও দ্বিতীয় ডোজের ৪৪ হাজার ৬১৮ জন রয়েছেন।

এছাড়া সিনোফার্মের ১ কোটি ৫৫ লাখ ২২ হাজার ২৮৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম ডোজের ১ কোটি ৬ লাখ ৩৩ হাজার ৩৫২ জনকে ও দ্বিতীয় ডোজের ৪৮ লাখ ৮৮ হাজার ৭৫২ জন রয়েছেন। এছাড়া মর্ডানার ৪০ লাখ ২০ হাজার ৯৯৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজের ২৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন ও দ্বিতীয় ডোজে ১৪ লাখ ৫৭ হাজার ৪৯৫ জনকে এ টিকা দেওয়া হয়। এদিকে, দেশে ৭ সেপ্টেম্বর থেকে রাজধানীসহ সারাদেশে নিয়মিত টিকার পাশাপাশি গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়।

প্রথমদিনে নিয়মিত ও গণটিকা কর্মসূচির আওতায় সারাদেশে টিকা নিয়েছেন আরও ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ লাখ ৯১ হাজার ২৮ জন। প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ১৭ হাজার ৭৩৫ জন ও নারী এক লাখ ৭ হাজার ৯৪৩ জন। আর দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৭৮ হাজার ১২০ জন এবং নারী ১৩ লাখ ১২ হাজার ৯০৮ জন।


আরোও অন্যান্য খবর
Paris