সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

Paris
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস: বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের যাবতীয় তথ্য চেয়েছে সরকার। জরুরি ভিত্তিতে ই-মেইলের মাধ্যমে এই তথ্য পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সকল আঞ্চলিক পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এই নির্দেশনা দেন। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো.গোলাম ফারুক বলেছিলেন, বন্যাকবলিত বিদ্যালয়ে আগামী ১২ সেপ্টেম্বর শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বন্যাকবলিত এলাকার কোনও প্রতিষ্ঠানে যদি সমস্যা না থাকে, সেখানে শ্রেণি কার্যক্রম চলবে। এ ছাড়া কোনও বিদ্যালয়ে যদি আশ্রয়কেন্দ্র করা হয় এবং সেখানে মানুষজন আশ্রয় নেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে। বুধারের নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।-

বর্তমানে বর্ষার অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমতাবস্থায় জেলা ও উপজেলায় কোনও শিক্ষা প্রতিষ্ঠান বন্যাকবলিত থাকলে এবং শিক্ষার্থীরা বন্যাকবলিত এলাকায় থাকলে, তার তথ্য নির্ধারিত ছক অনুযায়ী ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের’ মেইলে (ৎবড়ঢ়বহ.সব@িমসধরষ.পড়স) পাঠাতে অনুরোধ করা হলো। নির্ধারিত ছকে বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও মোট সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা এবং পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব, আংশিক সম্ভব, নাকি সম্ভব নয়Ñ তা উল্লেখ করতে হবে। তথ্য পাঠাতে হবে জেলা ও উপজেলাওয়ারি।


আরোও অন্যান্য খবর
Paris