সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

পদ্মায় জিও ব্যাগ ফেলেও রক্ষা হলো না কালিদাসখালী গ্রামটি

Paris
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের মাঝে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও কালিদাসখালী গ্রাম রক্ষার জন্য জিও ব্যাগ ফেলে রক্ষা হলো না। গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদের মালামাল ও কালিদাসখালী গ্রামে বসবাসকারী চেয়ারম্যানের ভাড়িঘর ভেঙ্গে অন্যেত্রে সরে নিয়ে যায়। দুই সপ্তাহ যাবত পানি উন্নয়ন বোর্ডের পক্ষে জিও ব্যাগ ফেলে এটি রক্ষা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

জানা যায়, পদ্মায় দ্বিতীয়দফা পানি বাড়তে থাকায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী এলাকায় ভাঙনের তীব্রতাও বাড়তে শুরু করে। বিষয়টি চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাধ্যমে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেন। পরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ২১ আগস্ট থেকে ২০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গ্রাম রক্ষা করার চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ-প্রকৌশলী সারোয়ার-ই-জাহান ২ সেপ্টেম্বর পদ্মার ভাঙ্গন ও জিও ব্যাগ ফেলার পরিদর্শনও করেন।

ভাঙনকবলিত কালিদাসখালী গ্রাম ঘুরে দেখা গেছে, তীব্র স্রোতের কারণে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গ্রাম এলাকা ভাঙছে। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলা কাজ শুরু করেন। শেষ পর্যন্ত বালু ভর্তি জ্রি ব্যাগ ফেলে ইউনিয়ন পরিষদ ও গ্রাম রক্ষা করা গেলো না। চলতি সপ্তাহ থেকে দ্বিতীয়দফা আকস্মিকভাবে পদ্মায় পানি বৃদ্ধি পেতে শুরু করে। পানি বৃদ্ধির কারণে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে স্রোতের তীব্রতাও বাড়ছে।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজজুল আযম বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাধ্যমে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেন। পরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে গ্রাম রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু কোন কাজ হলো না। অবশেষে আমার নিজের বাড়িটাও সরে নিতে হলো। ইউনিয়ন পরিষদের মালামালও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বিভাগের শাখা কর্মকর্তা মাহাবুব রাসেল বলেন, বাঘার পদ্মা নদীর কালিদাসখালী এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বালুর ভর্তি জিও ব্যাগ ফেলেও অবশেষে কোন কাজ হলো না। দুই সপ্তাহে ২০০ মিটার এলাকায় প্রায় সাড়ে ১৫ হাজার জিও ব্যাগ ফেলা হয়।


আরোও অন্যান্য খবর
Paris