সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাজশাহীর খিদিরপুর ও খানপুর চরে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা?

Paris
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাঁটাখালী থানাধীন দশ নম্বর চরখিদিরপুর ও চরখানপুর এলাকার মাদক ব্যবসায়ীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। এর প্রতিকার চেয়ে অত্র এলাকার সচেতন নাগরীকের পক্ষে চরখিদিরপুরের আনারুল ইসলাম নামে একব্যক্তি রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী বিজিবির সিও এর নিকট লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন চরখিদিরপুরের মৃত ইমরান আলীর ছেলে আক্কাস আলী ও রবিউল ইসলাম, সাজুর ছেলে সহিদুল ইসলাম ও দুলালের ছেলে বেলাল, মৃত ইমাজ উদ্দিনের ছেলে নবাব আলী, চর খানপুরের ইমাজ উদ্দিন এর ছেলে রুবেল আলী, শুকুর আলীর ছেলে মানিক, আশরাফ আলীর ছেলে আলামিন, জিন্নাত আলীর ছেলে সম্রাট, ও কালু। এরা আইন শৃংখলা বাহিনীকে ম্যানেজ করে মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছেন।

অভিযোগে আরো উল্লেখ করেন ঐ সকল ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও মহানগর ডিবি পুলিশকে মারপিট করার আসামীও রয়েছে। ভয়ে এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাদেকে মাদক মামলা দিয়ে জেলা পাঠানোর ভয় দেখায় বলে অভিযোগে উল্লেখ করেন। তিনি এলাকাকে মাদকমুক্ত করতে জেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও বিজিবি এর সহযোগিতা কামনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris