সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

Paris
Update : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁ থেকে প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আনার আলী মন্ডল (৬৫) নামের ওই বৃদ্ধকে আটক করে নওগাঁ সদর থানা পুলিশ। ভুক্তভোগী শিশুটির মা জানান, রোববার বিকেলে তাঁর মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। বিকেলে ৫টার দিকে তিনি গ্রামের মোড়ের দোকানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যান। এ সময় প্রতিবেশি আনার ফুসলিয়ে তাঁর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে।

বিষয়টি জানাজানি হলে তিনি আজ সোমবার সকালে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে বেলা ১১টার দিকে আনার আলী মন্ডলকে আটক করে থানায় নেয়। শিশুটির মা আরও বলেন, ‘বাড়িতে আসার পর মেয়েকে অনেকটা দুর্বল মনে হচ্ছিল। এছাড়া প্রস্রাব করতে গিয়ে প্রচন্ড ব্যথ্যা অনুভব করায় কান্নাকাটি করছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হলে মেয়েকে জিজ্ঞেস করলে সে আমাকে বলে, মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় আনার আলী।

বাড়িতে ডেকে নিয়ে আনার আলী তার কাপড় খুলেছে। তাকে ব্যথা দিছে। এসব কথা বলছিল। তবে সে কিছুই গুছিয়ে বলতে পারছিল না। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির স্বজনদের দাবি, আটক আনার আলী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে। এজহার সম্পন্ন হলে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris