১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবির সেই ১৩৮ জনের নিয়োগ হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ৭:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাবির সেই ১৩৮ জনের নিয়োগ হাইকোর্টে স্থগিত
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. এম আবদুস সোবহানের গত ৫ মে দেওয়া ১৩৮ জনের নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির ২০১৭ সালের শিক্ষক নিয়োগ নীতিমালাও স্থগিত করেছেন আদালত।

সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ভিসি সোবহানের বিরুদ্ধে অনুসন্ধান করে আগামী ১৪ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীপক্ষের আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন