সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

প্রেসক্লাব অব ইন্ডিয়াতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

Paris
Update : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ভারতের নয়াদিল্লীতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া কর্ণার উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নয়াদিল্লীর রাইসানা রোডের প্রেসক্লাব অব ইন্ডিয়ার দ্বিতীয় তলায় গতকাল সোমবার দুপুরে এই কর্ণার উদ্বোধনকালে ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু’দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সুসম্পর্ককে এগিয়ে নিতে দু’দেশের জনগণের মধ্যে আরো ঘনিষ্ঠ যোগাযোগের জন্য আমাদের উদ্যোগ নিতে হবে।

প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া কর্ণার নিঃসন্দেহে এ ক্ষেত্রে একটি মাইলফলক। প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি উমাকান্ত লাখেরার সভাপতিত্বে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী এবং সংস্থার সাধারণ সম্পাদক বিনয় কুমার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রেসক্লাব অব ইন্ডিয়া এবং নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে গড়ে তোলা আধুনিক ডিজিটাল প্রযুক্তি সম্বলিত বঙ্গবন্ধু মিডিয়া কর্ণারে একটি গ্রন্থাগার এবং প্রজেকশন হল রয়েছে। কর্ণারের রক্ষণাবেক্ষণে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নয়াদিল্লীর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সমাধি চত্বর ঘুরে দেখেন। আগামী ৯ সেপ্টেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।


আরোও অন্যান্য খবর
Paris