সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ভারতে আটক পুলিশ কর্মকর্তা সোহেলকে ফিরিয়ে আনা হবে

Paris
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : গ্রাহকের টাকা আত্মসাতে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরেয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু ভারতে মামলা হয়েছে, এ কারণে তাকে ফিরিয়ে আনা যাবে কি-না সেটি নিশ্চিত নয়। তবে ফিরিয়ে আনার রাস্তা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফকে চিঠি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব। এটি অনেক সময় করা হয়। আমরা চেষ্টা করছি, ফিরিয়ে আনার জন্য।

যদি এ মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা করা হবে। ডিএমপি কমিশনার আরও বলেন, তার (পরিদর্শক সোহেল রানা) ব্যাপারে গুলশান বিভাগ পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতিবেদন পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে সোহেল রানাকে আটক করে। গত শনিবার ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

তার কাছ থেকে জব্দ করা বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ও এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সোহেল রানার বিরুদ্ধে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টি জানতে পেরেছে বিএসএফ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গা ঢাকা দেওয়ার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন সোহেল রানা। বিষয়টি খতিয়ে দেখতে বিএসএফ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এদিকে, সোহেল রানার আটকের বিষয়ে এখনো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, আমরা বিএসএফের কাছ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য পায়নি। তবে শুনেছি, পুলিশ কর্মকর্তা সোহেল রানা ভারতে আটক হয়েছেন। যদি সত্যিই তিনি আটক হন, তাহলে এ বিষয়ে পুলিশ সদরদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানা যাবে।

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা অফিস করেছেন। শুক্রবার ছুটি থাকায় তিনি অফিস করেননি। কীভাবে তিনি ভারতে গেলেন, কেন গেলেন বিষয়টি পরিষ্কার নয়। আটকের বিষয়টি আমরাও শুনেছি, তবে এখনো কেউ নিশ্চিত করেনি। আমরা খোঁজ নিচ্ছি।


আরোও অন্যান্য খবর
Paris