সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ৩০ শতাংশ কোটা পুনর্বহাল চায়

Paris
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাস, কল্যাণ ট্রাস্টের সম্পত্তি রক্ষাসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। গতকাল রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। মানববন্ধনে ঢাকা মাহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধবিরোধীরা নানা সময় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে নিয়ে নানা ষড়যন্ত্র ও মন্তব্য করে। এটা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি অবমাননা।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোলায়মান মিয়া বলেন, যে সাত দফা দাবি নিয়ে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি তার একটি স্মারকলিপি আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে দেবো। আগামী এক মাসের মধ্যে দাবি না মানলে বা কোনো সমাধান না পেলে ৫ ডিসেম্বর ঢাকা অবরোধ কর্মসূচি দেওয়া। তিনি আরও বলেন, এবার দাবি আদায় সুনিশ্চিত করবো আমরা। তাই সকল জেলা, উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠিত হওয়ার আহ্বান জানাই।

মানববন্ধন শেষে সংগঠনটির মহাসচিব মো. শফিকুল ইসলাম বলেন, আমরা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট রক্ষা, ৩০ শতাংশ কোটা পুনর্বহালসহ সাত দফার বাস্তবায়ন চাই। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান শাহ্ আলম পাঠান, টিপু সুলতান, ঢাকা মাহানগর উত্তরের সভাপতি দিদার চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


আরোও অন্যান্য খবর
Paris