২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে নেশার টাকা না পেয়ে বাবাকে খুন

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ৭:০১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে নেশার টাকা না পেয়ে বাবাকে খুন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নেশার টাকা না দেওয়ায় মুমিনুল ইসলাম পিয়াস নামে এক ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। গতকাল রোববার দুপুরে মহানগরীর অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মো. জুয়েল (৪৫)। তিনি একই এলাকার মজিবুর রহমানের ছেলে। জানা গেছে, দুপুরে মাদক কেনার জন্য তার বাবার (জুয়েল) কাছে টাকা চায় পিয়াস। এ সময় টাকা দিতে আপত্তি জানালে ঘরে থাকা ছুরি দিয়ে জুয়েলকে আঘাত করে সে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের অন্য স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। এজন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, বর্তমানে পিয়সকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন