সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

একদিনের ব্যবধানে বাড়ল করোনায় মৃত্যু ও শনাক্ত

Paris
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্ত বেড়েছে। করোনায় মারা গেছেন আরও ৭০ জন। যা আগের দিনের চেয়ে ৯ জন বেশি। একইভাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৪৩০ জন শনাক্ত হয়েছেন। গত শনিবার এক হাজার ৭৪৩ জনের শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদপ্তর। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭০ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৬ হাজার ৫৬৩ জন। আর নতুন শনাক্ত হওয়া দুই হাজার ৪৩০ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৮১৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১৬৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি জানিয়ে অধিদপ্তর বলছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৭ লাখ ১০ হাজার ২১৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৫৩ হাজার ৭৯৭টি। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার নয় দশমিক ৬৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৮১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭০ জনের মধ্যে পুরুষ ৪০ জন আর নারী ৩০ জন।

দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ১৮৮ জন আর নারী মারা গেলেন নয় হাজার ৩৭৫ জন। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আছেন দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন তিনজন। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, মারা যাওয়া ৭০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩১ জন, চট্টগ্রাম বিভাগের ২০ জন, রাজশাহী ও খুলনা বিভাগের তিনজন করে,

বরিশাল বিভাগের দুইজন, সিলেট বিভাগের ছয়জন, রংপুর বিভাগের চারজন আর ময়মনসিংহ বিভাগের আছেন একজন। মারা যাওয়া ৭০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫০ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৮ জন আর বাড়িতে মারা গেছেন দুইজন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris