বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

তানোরে দুটি হত্যার ঘটনায় ৪ জন আটক

Paris
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে এক সপ্তাহের ব্যবধানে দুটি হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা পুলিশের কাছে ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবান্দী দিয়েছে। জানা গেছে, গত ২৫ আগষ্ট সকালে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার টকটকিয়া গ্রামের তহুরা (৩৯) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পিতা আহম্মেদ হাজী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন। এ ঘটনার মাত্র ৭ দিনের মধ্যে হত্যা রহস্য উন্মোচন করেছে থানা-পুলিশ। এ ঘটনায় নিহতের একমাত্র ১৭ বছর বয়সী পুত্রকে আটক করেছে পুলিশ। নিহত তহুরা উপজেলার টকটকিয়া গ্রামের আহম্মদ হাজীর কন্যা।

প্রায় ১৮ বছর আগে উপজেলার বুরুজ গ্রামের কাইয়ুম আলীর সঙ্গে তহুরার বিয়ে হয়। জানা যায়, তহুরার স্বামী কাইয়ুম তিন বছর আগে হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয়ে এখানো কারাগারে আছে। এরপর থেকে তহুরা তাঁর একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে রয়েছেন। প্রতিদিনের মতো বাড়ির সবাই গত ২৪ আগস্ট দিবাগত রাতে ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির পাশে মাটিতে তহুরার লাশ দেখতে পান পরিবারের লোকজন। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহত তহুরার বাবা আহম্মদ হাজী মামলা দায়ের করেন। তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, মৃত তহুরা ও তাঁর পুত্র এক ঘরে ঘুমাতেন।

তাঁর ছেলে গত বছর এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল করে। ঘটনার রাতে তহুরা তাঁর ছেলেকে পড়তে বসতে বললে সে শুয়ে পড়ে। এতে তাঁর মা তাকে ধমক ও থাপ্পড় দেয়। আরেকটা থাপ্পড় মারতে গেলে ছেলে মাকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তহুরা। ঘটনার আকস্মিকতায় ছেলে বিভ্রান্ত হয়ে মায়ের মরদেহ বাইরে রেখে আসে। এ মামলার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়ে তানোর থানার ওসি রাকিবুল হাসান আরও বলেন, সম্ভাব্য সকল বিষয় মাথায় রেখে জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তের সময় একটা বিষয় আমাদের সবার মাথায় ছিল যে মেয়েটির লাশ বাইরে পাওয়া গেলেও তাঁর বসতবাড়ির দুইটি দরজাই ভেতর থেকে লাগানো ছিল।

মেয়েটির মা সকালে নিজে দরজা দুইটি খুলেছে। তহুরার মায়ের বয়স ৭০ ও বাবার বয়স ৮০। বাড়িতে অবস্থান করা চারজনের মধ্যে মৃত গৃহবধূ ব্যতীত তাঁর ১৭ বছরের ছেলে ছিল। লাশ দেখে মনে হচ্ছিল পূর্ব প্রস্তুতি নিয়ে মার্ডার করার মতো ভিকটিম সে নয়। এখানেই আমাদের একটি চ্যালেঞ্জ ছিল। তবে সার্বিক বিবেচনায় মৃতের ছেলেকেই সন্দেহ হতে থাকে। গত ৩১ আগস্ট মুন্ডুমালা তদন্তকেন্দ্রে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ছাড়াও আমি, তদন্ত কর্মকর্তাসহ তানোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী মৃত তহুরার ছেলেকে ডেকে নিয়ে সকলে মিলে জেরা করলে সে স্বীকার করে।

পরদিন ১ সেপ্টেম্বর ওই ছেলে রাজশাহীর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্যদিকে গত ২ সেপ্টেম্বর উপজেলার কামারগাঁ ইউপির পাড়িশো এলাকার ধানখেতের নালা থেকে মনিরুল ইসলাম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন দুর্গাপুর গ্রামের জিতেন চন্দ্র পন্ডিত (৪৬) পিতা মৃত, বিরেন চন্দ্র পন্ডিত, কমলা রানী (৩৩) স্বামী, জিতেন চন্দ্র পন্ডিত, জয় চন্দ্র পন্ডিত (২১) পিতা, শ্রী জিতেন চন্দ্র পন্ডিত। এদিকে আটককৃতরা পুলিশের কাছে ও বিজ্ঞ আদালতে মনিরুলকে হত্যার কথা স্বীকার করেছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris