সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

চাকরিজীবী ছেলে-মেয়ের মধ্যে বিয়ে বন্ধে প্রস্তাব এমপি বাবলুর

Paris
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : বেকার সমস্যা দূর করতে চাকরিজীবী ছেলে ও মেয়েদের মধ্যে বিয়ে বন্ধ করতে সংসদে মৌখিক প্রস্তাব করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। তিনি এ বিষয়ে আইন করার প্রস্তাব দেন। বেকারত্ব কমানো ও গৃহকর্মীদের দ্বারা শিশু নির্যাতন বন্ধে তিনি এমন প্রস্তাব দিয়েছেন। তবে আইনমন্ত্রী এ ধরনের আইনকে অসাংবিধানিক বলে নাকোচ করে দেন। গতকাল শনিবার জাতীয় সংসদ অধিবেশনে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ এর ওপর সংশোধনী প্রস্তাবের আলোচনার সময় রেজাউল করিম অপ্রাসঙ্গিকভাবে প্রস্তাবটি করেন। তার এ প্রস্তাব সংসদ সদস্যরাও হেসে উড়িয়ে দেন। পরে এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাকস্বাধীনতার সুযোগ নিয়ে যা কিছু তাই বলা যেতে পারে।

কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমি যা খুশি তাই গ্রহণ করতে পারবো না। সংসদ সদস্য বললেন স্বামী চাকরি করলে চাকরিজীবী মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেওয়া যাবে না। এ রকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দু’কদমও হাঁটতে পারবো না। এটা অসাংবিধানিক প্রস্তাব। কীভাবে এ প্রস্তাব এখানে এলো বুঝতে পারলাম না। আমাদের বাকস্বাধীনতা রয়েছে। উনি যা খুশি তাই বলতে পারেন। কিন্তু আমি যা খুশি তাই গ্রহণ করতে পারবো না। কারণ আমি জনগণের প্রতিনিধি। প্রস্তাবে রেজাউল করিম বাবলু বলেন, করোনার কারণে চার কোটি জনগোষ্ঠী বেকার হয়েছে। আমাদের দেশে প্রচলিত সামাজিক রেওয়াজ আছে।

চাকরিজীবী পুরুষরা চাকরিজীবী নারীকে বিয়ে করতে চান, আবার চাকরিজীবী নারীরাও চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে চান, এতে কিন্তু বেকার সমস্যার সমাধান হয় না। এখানে আইনমন্ত্রী আছেন উনাকে নিবেদন করবো। এমন একটি আইন উনি সুবিধাজজনকভাবে করবেন যেকোনো চাকরিজীবী নারী কোনো চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে পারবেন না এবং কোনো চাকরিজীবী পুরুষ কোনো চাকরিজীবী নারীকে বিয়ে করতে পারবেন না। তাহলে আমাদের বেকার সমস্যাটা অনেক পরিমাণে লাঘব হবে। এ প্রস্তাবটি আমলে নিয়ে চার কোটি বেকারের কিছুটা হলেও লাঘব হবে। আমার প্রস্তাবের পেছনে আরো একটি কারণ আছে। যখন চাকরিজীবী দম্পত্তি অফিসে যান তাদের শিশু সন্তানরা গৃহকর্মীদের দ্বারা দারুণভাবে নির্যাতিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris