সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মামুনুল হককে খুলনা জেলে স্থানান্তর

Paris
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আলোচিত ঘটনায় গ্রেপ্তার হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হচ্ছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মামুনুল হককে নিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশের একটি দল। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। খুলনা জেলা কারাগারের জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মামুনুল হককে নিয়ে রওনা হওয়া পুলিশের দলটির সন্ধ্যা নাগাদ খুলনা জেলা কারাগারে পৌঁছানোর কথা রয়েছে।

সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে নেয়া হচ্ছে। তিনি আরও জানান, মামুনুল হকের জন্য কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হবে না। ৪ সেপ্টেম্বর তাকে আদালতে নেওয়া হতে পারে। নারী ও শিশু নির্যাতন মামলা, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলায় গ্রেপ্তার রয়েছেন মামুনুল হক।


আরোও অন্যান্য খবর
Paris