সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

উত্তরাঞ্চলের ১৬টি জেলায় করোনা সচেতনতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

Paris
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

রাবি সংবাদদাতা : উত্তরাঞ্চলের প্রতিটি জেলার গ্রামে গ্রামে গিয়ে করোনা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর একটি টিম একযোগে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেন। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার একটি করে উপজেলায় শুরু হওয়া এই সচেতনামূলক ক্যাম্পেইন স্বাস্থ্যবিধি মানা যেমন- মাস্ক পরা, ভীড় এড়িয়ে চলা, টিকার নিবন্ধন ও গ্রহণ, বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া ইত্যাদি বিষয়ে ছোট ছোট গ্রুপে জনসচেতনতা সৃষ্টিতে সপ্তাহব্যাপী কাজ করবে।

‘বাংলাদেশ বেতার রাজশাহীর পৃষ্ঠপোষকতা ও ইউনিসেফের সহযোগিতায় ‘নর্থ বেঙ্গল কোভিড-১৯ ইয়োথ ফোরাম’ নামের একটি প্লাটফর্মের উদ্যোগে ১৬টি গ্রুপে সেচ্ছাসেবী শিক্ষার্থীরা মাস্ক বিতরণের পাশাপাশি করোনা সচেতনতামূলক বার্তা প্রচার করবেন৷ এছাড়া অস্থায়ী ভিত্তিতে করোনার টিকা নিবন্ধন করা হবে। এছাড়া এই কার্যক্রমের অংশ হিসেবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শিশু, যুবক, নারী, ধর্মীয় নেতা, প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে কাজ করবে গ্রুপগুলো।

এর আগে বুধবার সন্ধ্যায় একটি ভার্চুয়াল সভায় এই সচেতনতামূলক কার্যক্রম কিভাবে চলবে তার নির্দেশনা দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন। এসময় বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris