সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

তানোরে রাস্তা বন্ধ করায় ১০টি পরিবার অবরুদ্ধ

Paris
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বিএনপি মতাদর্শী প্রভাবশালী গং গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ায় ১০টি পরিবার চরম বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছে। উপজেলার কলমা ইউপির আজিজপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, আজিজপুর গ্রামে যাতায়াতের জন্য ব্রিটিশ আমল থেকে গ্রামের মানুষ একটি রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্ত্ত আজিজপুর গ্রামের মৃত গাজীব উদ্দিনের পুত্র হাজী ফয়েজ উদ্দিন দিগর প্রায় এক মাস আগে কাঁটা তাঁরের বেড়া দিয়ে রাস্তা ঘিরে দিয়েছে। এতে গ্রামের অসহায় ১০টি পরিবার প্রায় একমাস ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে। গ্রামের বাসিন্দা মকছেদ আলী (৫৫) ও মুনসুর আলী (৪০) বলেন, তারা চার্জার অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।কিন্ত্ত বাড়ি যাবার রাস্তা বন্ধ করে দেয়ায় চার্জ করতে না পেরে বাধ্য হয়ে অটো বিক্রি করে এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এছাড়াও রাস্তা বন্ধ করে দেয়ায় গ্রামে জামিয়া সালাফিয়া মহিলা হাফিজিয়া মাদরাসা নির্মাণ বন্ধ হয়ে গেছে।কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) তরিকুল ইসলাম বলেন, রাস্তা বন্ধ করা ঠিক হয়নি, এটা চরম অমানবিক কাজ। এবিষয়ে জানতে চাইলে হাজি ফয়েজ উদ্দিন বলেন,তাদের জমার জায়গা দিয়ে যাতায়াতের রাস্তা ছিল এখন জায়গার দরকার তায় তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris