সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দেশে আড়াই মাস পর করোনায় সর্বনিম্ন ৭০ মৃত্যু, শনাক্ত ৩১৬৭

Paris
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। গত ১৯ জুন করোনায় সর্বনিম্ন ৬৭ জনের মৃত্যুর সংবাদ জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৪৩২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৭৯টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০লাখ ২১হাজার ১০২টি। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৬৯৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন। মৃত ৭০ জনের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ৩৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫৭, বেসরকারি হাসপাতালে ১০ এবং বাড়িতে ৩ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭০ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ২১ জন, সত্তরোর্ধ্ব ১৪ জন এবং আশির্ধ্ব চারজন মারা যান। একই সময়ে করোনায় মৃত ৭০ জনের মধ্যে বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ১২ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৮ জন এবং রংপুরে ৩ জনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

করোনা সংক্রমণ কমে আসায় ধীরে ধীরে জনজীবন আগের মতো সচল হচ্ছে। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে এবং তা পরপর চার সপ্তাহ অব্যাহত থাকলে দেশ করোনামুক্ত বলা যায়। সাধারণ মানুষের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আগে টিকাদানের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি (মুখে মাস্ক পরিধান, জনসমাগম এড়িয়ে চলা, নিরাপদ দূরত্ব বজায় চলা ইত্যাদি) মেনে চলতে হবে বলে তারা মন্তব্য করেন।


আরোও অন্যান্য খবর
Paris