৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

সুয়েজ খাল কে খনন করেছেন?

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২১, ৮:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
সুয়েজ খাল কে খনন করেছেন?
বিজ্ঞাপন

দুই বন্ধু তাদের বাবাদের কাজ-কর্ম নিয়ে তর্ক-বিতর্ক করছেন—
প্রথম বন্ধু: তুমি কখনো সুয়েজ খালের নাম শুনেছ?
দ্বিতীয় বন্ধু: শুনব না কেন? এটা তো ছোট্ট বাচ্চাও জানে।
প্রথম বন্ধু: এই খাল পুরোটাই আমার বাবা খনন করেছিলেন।
দ্বিতীয় বন্ধু: চাপাবাজি ছাড়ো, এটা কখনো হতেই পারে না। কিন্তু তুমি কি ডেড সির নাম জানো?
প্রথম বন্ধু: কেন, কী হয়েছে তাতে?
দ্বিতীয় বন্ধু: এত কিছু জানো, আর এটাই জানো না। আমার বাবাই তো ওটাকে মেরে ফেলেছিলেন।

****

একসঙ্গে দুটি টিকিট কেনার কারণ
এক ভদ্রলোক ট্রেনে চেপে কোথাও যাচ্ছিলেন। চেকার তার কাছে টিকিট দেখতে চাইলেন। তিনি ভদ্রভাবে জানালেন, ‘আমার ডান পকেটে একটি আর বাম পকেটে আরেকটি টিকিট আছে। কোনটা দেখাব?’ চেকার অবাক হয়ে বললেন, ‘ঠিক আছে, দুটোই দেখাও।’

দুটো টিকিট দেখার পর চেকার তার কাছে একসঙ্গে দুটো টিকিট কেনার কারণ জানতে চাইলেন। ভদ্রলোক বললেন, ‘যদি কেউ আমার একটি পকেট মেরে দেয়, তাহলে তো আরেকটি পকেটে টিকিট থাকল। সেটা দিয়ে কাজ চালাব।’ চেকার বললেন, ‘মনে করো, তোমার দুটো পকেটই চুরি হয়েছে, তখন কী করবে?’

তখন ভদ্রলোক বললেন, ‘আরে ভাই, আমি কি অত বোকা না কি, শুধু দুটো টিকিট নিয়েই আমি ট্রেনে চেপে বসেছি মনে করেছেন! আমার প্যান্টের পকেটে তো পুরো এক মাসের ফ্রি পাসই আছে।’

****

মুম্বাই শহরে সূর্য কোন দিকে ওঠে?
এক ভদ্রলোক তার বাবার সঙ্গে দেখা করতে প্রথমবারের মতো মুম্বাই শহরে গেছেন। সকালবেলা তার বাবা শহরের এক মাথায় তাকে নামিয়ে দিয়ে ঘোরাঘুরি করে যেদিকে সূর্য ওঠে সে পথ ধরে বাসায় যেতে বললেন।

ঘোরাঘুরি করার পর তিনি আর বাসায় ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না। তাই এ নিয়ে ভাবতে লাগলেন। একবার চিন্তা করলেন, কাউকে জিজ্ঞেস করা যাক।

সেই পথ ধরেই হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। ভদ্রলোক ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, ‘দাদা, এই শহরে সূর্যটা কোন দিক দিয়ে ওঠে, বলতে পারেন?’ সেই ব্যক্তি কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘না ভাই। আমি এই শহরে নতুন এসেছি। এখনো ভালো করে দেখতেই পারিনি যে, এখানে সূর্যটা কোন দিকে ওঠে।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন