৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

এক বছর পরই বিয়ে!

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২১, ৮:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
এক বছর পরই বিয়ে!
বিজ্ঞাপন

এক লোক এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব শুনে মেয়েটি বলল, ‘দেখো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে তোমার চেয়ে এক বছরের বড়।’
লোকটি তখন খুশিতে আটখানা হয়ে বললেন, ‘ওটা কোনো সমস্যাই না। আমি তোমাকে তাহলে এক বছর পরই বিয়ে করব।’

****

বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত
এক বর্ষণমুখর দিনে পরীক্ষায় সবাইকে ক্রিকেটের ওপর একটা রচনা লিখতে বলা হলো। কয়েক মিনিটের মধ্যে এক লোক তার খাতা জমা দিয়ে দিলেন। তার রচনা লেখা শেষ। খাতার ওপর লেখা, ‘বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হলো।’

****

ড্রাইভিং বেতন কত?
এক ভদ্রলোক এক তরুণকে ড্রাইভারের চাকরি দিয়ে বললেন, ‘তোমার স্টার্টিং বেতন হচ্ছে দুই হাজার টাকা। এতে চলবে তো?’ শুনে তরুণ বলল, ‘আপনি অনেক মহান। স্টার্টিং বেতন একদম ঠিক আছে। কিন্তু ড্রাইভিং বেতন কত, সেটা তো বললেন না।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন