সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ফেনীতে খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা

Paris
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বুধবার বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় প্রশাসন এ পদক্ষেপ নেয়। জানা যায়, খালেদা জিয়ার বাড়ি সংলগ্ন ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে বিকালে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। অন্যদিকে দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমাবেশের কথা জানান।

এ অবস্থায় অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে আমরা কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করি। কিন্তু দুপুরের দিকে আওয়ামী লীগের কিছু লোক হঠাৎ মহড়া দিয়ে কর্মসূচি রয়েছে বলে দাবি করে। একপর্যায়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মজুমদার জানান, সম্প্রতি ফুলগাজী সদর ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে নতুন কমিটি সন্ত্রাসবিরোধী সমাবেশ আয়োজন করে। ফুলগাজী থানার ওসি এ এন এম নুরুজ্জামান জানান, ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলার অবনতি ও অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম।


আরোও অন্যান্য খবর
Paris