সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাজশাহী নগরীতে শিবিরের সরকার বিরোধী বৈঠককালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

Paris
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করার সময় শিবিরের ২ কর্মীকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ এবং প্রায় অর্ধশতাধিক শিবির কর্মী পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান হতে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া বৈঠকস্থল হতে ৩টি মোটরসাইকেল, ২টি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্রশস্ত্র, হাসুয়া ও বিভিন্ন জিহাদী বইপত্র উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে মোঃ আল আমিন (২৪) ও বোয়ালিয়া মডেল থানার দেবিসিংপাড়া আম বাগানের মৃত মতিউর রহমানের ছেলে মোঃ বখতিয়ার আবির (১৯)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩১ আগষ্ট রাত ৮টার দিকে বোয়ালিয়া মডেল থানার এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন ও তার টিম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার দেবিসিংপাড়া আমবাগান এলাকায় একটি বাড়ীর ভিতরে জামায়াত শিবিরের কতিপয় সদস্য সরকার বিরোধী ষড়যন্ত্রের প্রস্তুতিমূলক গোপন বৈঠক করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম ৮.৩০ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মোঃ আল আমিন (২৪) ও মোঃ বখতিয়ার আবির (১৯) কে আটক করে।

এসময় প্রায় অর্ধশতাধিক জামাত শিবিরের কর্মী পুলিশের আগমনের সংবাদ পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের ফেলে যাওয়া ০৩ টি মোটরসাইকেল, ০২ টি ল্যাপটপ, ০৯টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্রশস্ত্র, হাসুয়া ও বিভিন্ন জিহাদী বইপত্র উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরাসহ পলাতক শিবির কর্মীরা ঘটনাস্থলে সরকার বিরোধী ষড়যন্ত্রের গোপন বৈঠকসহ কর্মীদের উদ্বুদ্ধ করছিলো বলে স্বীকার করে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris