সর্বশেষ সংবাদ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু

দেশে করোনাভাইরাসে ৭৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬২

Paris
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

আরা ডেস্ক : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ২৬ হাজার ২৭৪ জনের প্রাণহানি হলো। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন। দেশে করোনা সংক্রমণের ৫৩২তম দিনে আজ বুধবার (১ সেপ্টেম্বর), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৬১৩টি।

আর দেশের মোট ৭৯১টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৯৪টি। এর মধ্যে ৩,০৬২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.১১ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৭৮ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৯ জনের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩৬ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ২৬,২৭৪ জনের মধ্যে ১৭ হাজার ৩০ জন পুরুষ ও ৯,২৪৪ জন নারী।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ৯৯৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫.২৩ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। এরপর থেকে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ হার আবারো কমে এসেছে।


আরোও অন্যান্য খবর
Paris