সর্বশেষ সংবাদ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু

দেশে করেনা শনাক্তের হার ১২ শতাংশের নিচে নামলো

Paris
Update : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমেছে। গত সোমবার শনাক্তের হার ছিল ১২ দশমিক শূন্য ৭ শতাংশ। গতকাল মঙ্গলবার শনাক্তের হার ১২ শতাংশের সামান্য কম। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৭৮৯টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮৬ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ১৯৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৩৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১৮ জনে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৭৮৯টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৬৭৩টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৮১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ১০২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। সুস্থতার হার ৯৫ দশমিক শূন্য ৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ৮৬ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ২৯ জন, সত্তরোর্ধ্ব ১৯ জন, আশি-ঊর্ধ্ব চারজন ও নব্বই বছরের বেশি বয়সী একজন।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ১৫ জন, বরিশালে দুইজন, সিলেটে নয়জন, রংপুরে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris