সর্বশেষ সংবাদ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো সশরীরে পরীক্ষা

Paris
Update : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ। গতকাল মঙ্গলবার রাবির বিভাগের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়া জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৯-২০২০ সালের আটকে থাকা পরীক্ষা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছে, তার প্রেক্ষিতে আমরা একাডেমিক কমিটি থেকে ২০১৯ সালের লেভেল-১ পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এরপরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে।

এরআগেও করোনাকালীন সময়ে আমরা কিছু পরীক্ষা নিয়েছিলাম। উপস্থিতি শতভাগ এবং মাস্ক পড়া, নির্দিষ্ট দূরত্বে বসা, শরীরের তাপমাত্রা নির্নয়, স্যানিটাইজার ব্যবহারসহ শিক্ষার্থীদের সুরক্ষায় সকল ব্যবস্থায় বিভাগ থেকে নেওয়া হয়েছে। আমাদের বিভাগের বাকি পরীক্ষাগুলোও এভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট করোনায় আটকে থাকা পরীক্ষাগুলো পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে ২০১৯ ও ২০ সালের পরীক্ষাগুলো শুরু করতে স্ব স্ব বিভাগের একাডেমি কমিটিকে সময়সূচি গ্রহণ করার নির্দেশ দেয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris