সর্বশেষ সংবাদ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু

পুঠিয়ায় নির্যাতনের পর স্ত্রীর চুল কেটে দিলো পাষণ্ড স্বামী

Paris
Update : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় স্ত্রীকে মারধরের পর চুল কেটে দিয়েছে স্বামী। এ ঘটনায় পাষণ্ড স্বামীকে আটক করেছে পুলিশ। গত শনিবার পুঠিয়ার কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই ভুক্তভোগী নারী পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর রোববার পুঠিয়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। গত সোমবার পুলিশ আসামীকে আটক করে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ বছর পূর্বে কান্দ্রা গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে আমেদুল ইসলামের সাথে বিয়ে হয় আমেনা আক্তারের।

বিয়ের কিছুদিন তাদের সংসার ভালই চলছিলো। পরে আমেদুল যৌতুকের জন্য বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। যৌতুক না দেওয়ায় প্রায়ই তার স্বামী তাকে মারধর করে। গত শনিবার মারধর করার পর তার চুল কেটে দেয় তার স্বামী। ভুক্তভোগী নারী জানান স্বামীর বাড়ির পাশে বাবার বাড়িতে এখন অবস্থান করছেন তিনি। লোক লজ্জায় বাইরে যেতেও ভয় পাচ্ছে তার। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, বিষয়টি স্পর্শকাতর। অভিযোগ পাওয়ার পর আমরা আসামীকে আটক করেছি।


আরোও অন্যান্য খবর
Paris