সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মান্দায় জুয়ার আসর থেকে ১৬ জন গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জুয়ার আসর থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার গনেশপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় নওসাদ আলীর আমবাগানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রোববার রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামের আলেফ নুরের মুদিখানার দোকনঘর থেকে অপর ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে পৃথক দুই অভিযানে ১৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সকলেই জুয়া খেলার সঙ্গে জড়িত।

গ্রেপ্তারকৃতরা হলেন, আলেফ নুর (৩৬), মাসুদ রানা (৩২), জাকির হোসেন (৩০), আকতার হোসেন (২৮), আবুল কালাম (৪০), মামুনুর রশিদ (৪২), আল মামুন রশিদ (৩৭), আব্দুর রাজ্জাক (৩৮), বাদল (৩৪), আব্দুল লতিফ (২৮), টুটুল (৩৪), স্বপন (৫২), সুনীল (৩৬), আতাউর রহমান (৪৫), হরিপদ (৩৫) ও আব্দুল হামিদ (৪১)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে জুয়ার আসর থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়ার আসর ৩৪ হাজার ২৭০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris